কুমারখালীতে দোকানের চালাকেটে লাখ টাকার পরচুলা চুরির অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে দোকানের চালাকেটে লাখ টাকার পরচুলা চুরির অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১১, ২০২৩
কুমারখালীতে দোকানের চালাকেটে লাখ টাকার পরচুলা চুরির অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে এক হরেকরকম দোকানের টিনের চালাকেটে নগদ টাকা ও পরচুলা চুরির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে পৌরসভার তরুনমোড় এলাকার নোভা হরেকরকম দোকানে এঘটনা ঘটে। এতে ১২ থেকে ১৪ কেজি পরচুলা, নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষরিত প্রাথমিক ধারণা করা হচ্ছে।

কুমারখালীতে দোকানের চালাকেটে লাখ টাকার পরচুলা চুরির অভিযোগ

কুমারখালীতে দোকানের চালাকেটে লাখ টাকার পরচুলা চুরির অভিযোগ

কুমারখালীতে দোকানের চালাকেটে লাখ টাকার পরচুলা চুরির অভিযোগ

বুধবার সকালে তরুনমোড় এলাকায় গিয়ে দেখা যায়, হরেকরকম দোকানের টিনেরচালা কাটা। ক্যাশবাক্স নিচে পড়ে আছে। উৎসুক জনতা ভিড় করেছে। পুলিশ রয়েছে ঘটনাস্থলে।

এসময় দোকানের স্বত্ত্বাধিকার বসির উদ্দিন বলেন, আমি সকালে দোকান খুলে দেখি চালাকাটা। মালামাল গুলো এলোমেলো। ক্যাশবাক্সের তালা ভাঙা। টাকা নেই, পরচুলার বস্তাও নেই। তাঁর ভাষ্য, নগদ ১৫ থেকে ২০ হাজার টাকা, ১২ থেকে ১৪ কেজি পরচুলা নেই।এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি থানায় মামলা করবেন।

কুমারখালীতে দোকানের চালাকেটে লাখ টাকার পরচুলা চুরির অভিযোগ

কুমারখালী পৌরসভা পুলিশ ফাঁড়ির এসআই মো. হাবিবুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোকানের চালাকাটা কিছু নগদ টাকা ও পরচুলা চুরির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া।