কুমারখালী প্রতিনিধি ॥ দীর্ঘ সতের বছর ফ্যাসিষ্ট হাসিনা সরকার বাংলার মাটিতে মিথ্যা আর উন্নয়নের কথা বলে জনগনকে বিভ্রান্তির মধ্যে ফেলে মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে। তারা সু কৌশলে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসীন ছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি ছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে না। গনতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়া চির স্মরণীয় হয়ে থাকবে। কুষ্টিয়ার কুমারখালী চেীরঙ্গী স্কুল মাঠে পান্টি ও যদুবয়রা ইউনিয়ন বিএনপি এবং অংগ সংগঠনের আয়োজনে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত ৭৮, কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী প্রধান অতিথির বক্তবে একথা বলেন।
পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলনের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সামসুজ্জাহিদ, জেলা মৎসজীবি দলের নেতা সুজন আলী, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম আলম টমে, যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ রেজোওয়ান আলী, যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ ইউসুফ আলী, বিএনপি নেতা ছরোয়ার মেম্বার, পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সভাপতি গোলাম ছরোয়ার বিশ্বাস, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সালেহীন মিয়া, চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেন, সদকী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ ও যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম এর যৌথ সঞ্চালনায় পান্টি ইউনিয়ন বিএনপি ও যদুবয়রা ইউনিয়ন বিএনপি এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ স্মরণসভা ও দেয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
