খোকসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত
খোকসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার ২১ শে আগস্ট সন্ধা ৭ টায় খোকসা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সন্ত্রাস বিরোধী সমাবেশে জামাত-বিএনপি’র গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

খোকসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত
খোকসা পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ এবং খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীলীগের নেতা কর্মিরা ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, পাকিস্থান আমল থেকে আওয়ামীলীগের সেতা কর্মিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্র রচনা করা হয়েছে । বঙ্গবন্ধুকে বারবার কারাগারে পাঠানো হয়েছে, তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দেওয়া হয়েছিলো । বর্তমান প্রধানমন্ত্রীকে এই পর্যন্ত ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে ।
![]()
এর মধ্যে ২০০৪ সালের ২১ শে আগস্ট প্রাধানমন্ত্রীকে হত্যার জন্য নিকৃষ্ট উপায়ে গ্রেনেড হামলা চালায় বিএনপি-জামাত সরকার । সেদিন আইভি রহমান সহ অনেক নেতা কর্মিকে প্রাণ দিতে হয়েছিলো । প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন । ক্ষমতায় টিকে থাকতে এবং ক্ষমতায় আসার জন্য বিএনপি-জামাত বারবার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে । বর্তমানে দেশে এবং বিদেশে বিএনপি-জামাত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । তারা অবৈধ ভাবে দেশের ক্ষমতা দখলের জন্য আবারও যে কোন সময়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে পারে । যার প্রমাণ ইতিমধ্যে তারা দিয়েছে । তাই সবাইকে সজাগ থাকতে হবে । আওয়ামীলীগের নেতৃত্বে বিএনপি-জামাত’র যে সন্ত্রাসী কর্মকান্ডের জবাব এই দেশের জনগণ দেওয়ার জন্য প্রস্তুত আছে ।
