খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। খোকসা থানা পুলিশের তথ্য অনুসারে গত বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ২টার খোকসা থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে শ্রী প্রেম কুমারের সেলুন দোকানের সামনে রাস্তার উপর থেকে
মোঃ ছাইদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ছাইদুল ইসলাম মাসিলিয়া গ্রামের আব্দুল্লাহ মল্লিকের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণী ১০ (ক) ধারায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
