খোকসায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৩
খোকসায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ (নভেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের নতুন নির্মিত সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

খোকসায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খোকসায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খোকসায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা চেয়ারম্যান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ফজলূল হক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, খোকসা থানার ওসি তদন্ত আব্দুল গফুর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যবসায়ী মহলের বিশিষ্ট ব্যবসায়ী সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।