খোকসায় হাদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় হাদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৫

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় জুলাই যোদ্ধা ইনকিলা মঞ্চের নেতা শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বিজর শিক্ষার্থী সংগঠন। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল খোকসা বাজার প্রদক্ষিণ করে খোকসা থানার সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিজর শিক্ষার্থী সংগঠনের সদস্য অনিক, লিমন ও রাকিবসহ অন্যান্যরা। বক্তারা বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।