খোকসায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় জানিপুর ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় খোকসার একতারপুর শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে শোকসভা ও প্রার্থনায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রাণেশ কান্তির বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। মহাদেব বিশ্বাস মোহন ও সুপ্রাভাত সরকারের সঞ্চালনায় এ শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন, 

খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জেলা বিএনপির কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামসুজ্জোহা জাহিদ, খোকসা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলী খান, সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, খোকসা পৌর বিএনপি’র সহসভাপতি নাফিজ আহমেদ খান রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া, কুমারখালী ও খোকসা উপজেলার বিএনপি ও এর অংঙ্গসংগঠনের নেতাকর্মীসহ খোকসা উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ। এ শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ বিশ্বাস।