খোকসায় শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও গণভোট প্রচার সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও গণভোট প্রচার সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৬

মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও গণজাগরণ প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান। বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিতি, পড়ালেখায় মনোযোগ এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তারা।সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।