খোকসায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা
১৪ ই ডিসেম্বর জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

খোকসায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা
পরবর্তীতে দুপুর ১২ টার দিকে খোকসা উপজেলার হলকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খোকসা উপজেলার চেয়ারম্যান মো. বাবুল আখতার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা থানা অফিসার ইনচার্জ আননূর যায়েদ, সহকারি (ভূমি) কমিশনার বিধান কান্তি হালদার।
খোকসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসের পটভূমি ইতিহাসের কালো অধ্যায়ের স্বরণ করিয়ে দেয়। শহীদ বুদ্ধিজীবী দিবসের মুক্তিযুদ্ধের ত্যাগের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় এগিয়ে যাব। জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামানকে ১৪ই ডিসেম্বরের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নৃশংস ভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। এ সময় খোকসা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
