খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেলর ধাক্কায় বাজারে সদায় নিতে আসার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল বাজারের মধ্যে মোটর সাইলে দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে আশীতিপর বৃদ্ধ বিশু পাল ওরফে বিশে পালের উপর আছড়ে পরে। বাজার সদায় করতে আসা আহত বৃদ্ধ বিশে পাল ঘটনা স্থলেই মারা যায়। নিহত বৃদ্ধ আজইল গ্রামের বাসিন্দার।
তার বাবার নাম জানা জায়নি। এ দুঘটনায় গুরুতর আহত হয়েছে অজ্ঞাত পরিচয়ের মোটরসাইলে চালক ও আরহীর। দুমড়ে মুচড়ে গেছে তাদের মোটরবাইকটি। তাতক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। মোটরসাইকেল আরহীরা জিকে খালের পাকা রাস্তা দিয়ে খোকসা থেকে ঝিনাইদহের কাতলাগাড়ির দিকে যাচ্ছিলো। তাদের মোটর সাইকেলটি দ্রত গতিতে চলছিলো। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেশ্যে রওনা করেছেন।
