খোকসায় মহাশ্মশান নাট মন্দিরে শুরু হয়েছে মহা নামযজ্ঞানুষ্ঠান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় মহাশ্মশান নাট মন্দিরে শুরু হয়েছে মহা নামযজ্ঞানুষ্ঠান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

পুলক সরকার ॥ দেশ মাতৃকা ও বিশ্বের সকল প্রাণীর শান্তি ও কল্যাণ কামনায় কুষ্টিয়ার খোকসা ব্যাংগাড়ীয়া মহাশ্মশান নাট মন্দিরে শুরু হয়েছে ৪৭ তম ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও কালি পূজা। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কির্ত্তনের মধ্যে দিয়ে শুরু হওয়া ৪ দিনব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান শেষ হবে সোমবার (২ মার্চ) দুপুরে কুঞ্জভঙ্গ, নাম সমাপনী, নগর কির্তন, ভোগরাগ ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে। ঐতিহ্যবাহী এই মহানামযজ্ঞ ও কালি পূজাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটেছে। উৎসব অঙ্গন গ্রামীণ মেলায় পরিনত হয়েছে।