খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল গুড় জব্দ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল গুড় জব্দ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৮, ২০২৬

এম আর নয়ন ॥ কুষ্টিয়ার খোকসাতে চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে খোকসা পৌরসভা এলাকার কালিবাড়ী সড়কের নিত্ত গোপালের দোজালি গুড় তৈরির কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

পরে জব্দকৃত গুড় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় রেখে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাসমিন জাহান। আদালত পরিচালনায় সহযোগীতা করেছেন থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এবং জব্দকৃত গুড়ের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।