মিলন খোকসা ॥ বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়কণ, জাতীয়করণের পূর্ব পযন্ত শিক্ষা প্রশাসনের বিাভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিতে কুষ্টিয়ার খোকসা উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন এবং প্রধান উপজেলা নিবার্হী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও বিভিন্ন শিক্ষক সংগঠনের আয়োজনে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলা বিভিন্ন বেসরকারি কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার কমপক্ষে ১০০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম বিল্লু , সুপার মাওলানা মো. আবু ওবায়দুল্লাহ আরবি, প্রধান শিক্ষক সাবিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক মহাদেব বিশ্বাস, সহকারি শিক্ষক মো. আব্দুল কুদ্দুস প্রমুখ। বক্তাগণ বলেন, একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের অধীনে পরীক্ষা অথচ সরকারি বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করা হয়েছে। যা শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। দেশের ৯৭ ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন সকল শিক্ষক-কর্মচারীর প্রাণের দাবি।
