কুষ্টিয়ার খোকসা থানার বুজরুক মির্জাপুর এলাকার মো: তোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ জোবায়ের শেখ অনিক(২০)-কে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট এবং প্রাণনাশের ভয়-ভীতি প্রদান করার অভিযোগে খোকসা থানায় নিয়মিত মামলা রুজু হয়।

খোকসা থানা পুলিশ কর্তৃক উক্ত মামলার এজাহারনামীয় আসামী মোঃ বাধন (২৩) নামের এক যুবককে আটক করে আদালতে প্রেরণ করেছে। আটককৃত বাধন কুষ্টিয়ার খোকসা থানার হেলালপুর এলাকার মোঃ ইমরান শেখের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ।
