খোকসায় পৃথক মামলার দুই আসামি গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় পৃথক মামলার দুই আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের পৃথক ওয়ারেন্ট অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিআর (সাজাপ্রাপ্ত) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকসা থানার রাধানগর এলাকার মোঃ আবুল হোসেন’র ছেলে মোঃ শাহিনুর ইসলাম খানকে গ্রেফতার করা হয়।

এছাড়াও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকসা থানার নিচিন্তবাড়ী এলাকার মোঃ ছামছুদ্দিন শেখ’ ছেলে মোঃ রাকিব শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।