খোকসায় নলেজ কার্নিভাল ২০২৪ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় নলেজ কার্নিভাল ২০২৪ অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৭, ২০২৪

খোকসা প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে খোকসা উপজেলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে নলেজ কার্নিভাল ২০২৪। গতকাল বুধবার (২৬ জুন) দিনব্যাপী খোকসা ক্রিয়েটিভ একাডেমি কতৃক আয়োজিত,স্কুল পর্যায়ের  প্রায় ৫০০ শত শিক্ষার্থীদের নিয়ে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সকাল ১০ টায় অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ক্রিয়েটিভ একাডেমির শিক্ষার্থীবৃন্দ। এরপর পবিত্র কোরআন এবং গীতাপাঠ দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। আগত অতিথিদের বক্তব্য শেষে সকাল ১১.৩০ এ স্টেজে আসে চট্রগ্রাম থেকে আগত বাংলাদেশের জনপ্রিয় বুক রিভিউয়ার আসাদুজ্জামান জয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডমিশন স্পেশালিষ্ট স্বাধীন আহমেদ। প্রায় ২ ঘন্টা ব্যাপি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন জয় এবং স্বাধীন আহমেদ। বক্তব্য শেষে কুইজ বিজয়িদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন আগত অতিথি জয় এবং স্বাধীন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো পল্লি নেটওয়ার্ক, পল্লি রেষ্টুরেন্ট এন্ড লাউঞ্জ, ক্রিয়েটিগ্রাফি এবং মুধুস ফ্যাশন।