খোকসায় নতুন ঘর উপহার পেল অসহায় রাহেলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় নতুন ঘর উপহার পেল অসহায় রাহেলা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১২, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এর অর্থায়নে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের অসহায় বৃদ্ধা মোছাঃ রাহেলা খাতুনকে নতুন ঘর উপহার দিয়েছে ইয়থ ডেভলপমেন্ট ফোরামের পরিচালক আশিকুল ইসলাম চপল। গতকাল শনিবার ( ১১ জানুয়ারি ) সকালে নতুন ঘর উপহার দেওয়া হয়। জানা গেছে , স্বামী পরিত্যক্ত মোছাঃ রাহেলা খাতুন অন্যোর বাসায় কাজ করে সংসার চালিয়ে এক ছেলে ও এক মেয়েকে বড় করেছেন।

কষ্টের পরেও মেয়েকে দিয়েছেন বিয়ে,ভাঙ্গা ছাপরি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তিনি,এমন খবর জানতে পেয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম তাকে নতুন ঘর উপহার দেয়। ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এর পরিচালক আশিকুল ইসলাম চপল বলেন, আমরা শুধু খোকসায় নয় যেখানে অসহায় পরিবার দেখছি আমরা তাকে সহযোগিতা করছি। শুধু ঘর নয় তার সঙ্গে কম্বল, খাবার, লেপ তোষক, মশারি, খাটও দিয়েছি। নতুন ঘর পেয়ে অসহায় বৃদ্ধা রাহেলা খাতুন বলেন, ভাঙা ঘরে কি কষ্ট করে বসবাস করেছি তা বলতে পারব না।আমি স্বপ্নেও ভাবতে পারি নাই যে নতুন ঘর পাব। যে আমাকে ঘর দিয়েছে আল্লাহ তাকে যেন জান্নাতে ঘর করে দেয়।