খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১১, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, খোকসার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর বিভিন্ন কলাকৌশল ও সচেতনতামূলক প্রদর্শনী উপস্থিত কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন।