খোকসায় জমিজমা সংক্রান্ত বিরোধে মুখোমুখি সংঘর্ষ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় জমিজমা সংক্রান্ত বিরোধে মুখোমুখি সংঘর্ষ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৫

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে লাহরী খান ও মনিরুল মোল্লা গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদট গ্রামে এই ঘটনা ঘটে। ইসরাইল মোল্লা বাড়ি ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে বলেন, “পিয়াজ লাগানোর জমিকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত। আমার সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি ওই সমাজের লোক তাই ভেবে আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।”

তিনি আরও জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। অপরপক্ষ লাহরী খান জানান, “সংঘর্ষে আমাদের পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।” এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয়ভাবে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান,”পরিস্থিতি শান্ত আছে। এখনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।