খোকসায় আগ্নেয়াস্ত্রসহ আটক-১ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় আগ্নেয়াস্ত্রসহ আটক-১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৩
খোকসায় আগ্নেয়াস্ত্রসহ আটক-১

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে একটি রিভালবার ও ২ রাউন্ড গুলি সহ একাধিক মামলার এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে খোকসা থানা পুলিশ। রবিবার (১২ নভেম্বর) ভোর ৫ টার দিকে তাকে আটক করা হয়।

খোকসায় আগ্নেয়াস্ত্রসহ আটক-১

খোকসায় আগ্নেয়াস্ত্রসহ আটক-১

খোকসায় আগ্নেয়াস্ত্রসহ আটক-১

আটককৃত হলেন- খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হায়দার মেম্বারের ছেলে ইদ্রিস (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, এসআই আকরামুল হক, সঙ্গীয় ফোর্স নিয়ে খোকসা ওসমানপুর ইউনিয়নের উত্তরপাড়া ওয়াজেদ আলীর বসত বাড়ির পশ্চিম পাশে বাঁশ বাগানের মধ্যে অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি সহ ইদ্রিসকে আটক করেন।

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন মো. ইদ্রিস কে আমরা গতরাতে অস্ত্রসহ আটক করেছি, অস্ত্র মামলায় তাকে রোববার দুপুরে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।