সবুজ আলী, খোকসা ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে খোকসা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খোকসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ নাহিদুজ্জামান নাহিদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাজী জালাল মিয়া মার্কেটের নিজ তলায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এ সময় নাহিদুজ্জামান নাহিদ বলেন, “রমজান মাস সহমর্মিতা ও মানবতার মাস।
সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি মেয়র হই বা না হই, সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সুরাইয়া নাসরিন, খোকসা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, নাহিদুজ্জামানের বড় ভাই শহিদুজ্জামান সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। রমজানে এ খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং নাহিদুজ্জামান নাহিদের জন্য দোয়া করেন।
