বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুষ্টিয়া সদর উপজেলার বেড়বাড়াদী এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে হরিনারায়ণপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনের ধানের শীষের কান্ডারি প্রকৌশলী জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী মুর্তজা কালা, সঞ্চালনা করেন সদর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির ও যুগ্ম আহবায়ক মোক্তাদির রহমান, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন প্রমূখ।
এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার সুস্থতায় সকলে দোয়া করবেন। তিনি বলেন, এই দেশে যতবার আওয়ামী দোসররা ক্ষমতায় এসেছে ততবারই স্বৈরাচার শাসন করে নির্যাতন চালিয়েছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, স্বৈরাচার শাসন মুক্ত করেছেন। দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন।
আগামী দিনে তাদের সুযোগ্য পুত্র দেশ নায়ক তারেক রহমান আপনাদের সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যে ভাবে বিগত সময়ে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে সমর্থন দিয়েছিলেন, তেমনি ভাবে তারেক রহমান আপনাদের সমর্থন চান। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আগামী নির্বাচনের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ।
