বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউপির শংকরদিয়া বাজার প্রাঙ্গন, বটতৈল ইউনিয়নের ০২ নং ওয়ার্ড বরিয়া ও পৌর ২০ নং ওয়ার্ডে কুমারগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব, কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সি নজরুল ইসলাম ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ।
এছাড়া পৌর বিএনপির ২০ নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি নেতা জহির ইসলামের সার্বিক তত্বাবধানে এক দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভেকেট শামীমউল হাসান অপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন প্রমূখ। এদিকে পৃথক কর্মসূচিতে হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু, ইবি ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, যুগ্ম আহবায়ক মোক্তাদির, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপি শংকরদিয়া বাজার প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন। এতে মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হায়াত আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও সোহেল রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বাদ মাগরিব সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ২নং ওয়ার্ডে বরিয়া এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামায়াত আলী, সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন প্রামানিক। উপস্থাপনা করেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী হান্নান মেম্বর, সাধারণ সম্পাদক আনিচুর রহমান আনিছ, সাবেক সার্চ কমিটির সদস্য আশরাফ হোসেন নয়ন, গোলাম মোস্তফা প্রমূখ।
এদিকে বাদ এশা পৌর ২০ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে কুমারগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা জহির ইসলাম, সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য আব্দুর রাজ্জাক। সার্বিক সহযোগিতা করেন এলাকাবাসী। পৃথক দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনী সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা এখানে সমবেত হয়েছি দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অদম্য প্রতীক। বারবার নির্যাতন, অসুস্থতা ও অন্যায়ের শিকার হয়েও তিনি মাথা নত করেননি।
আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, সাহস ও ত্যাগ আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই-হে আল্লাহ, তুমি আমাদের দেশনেত্রীকে জান্নাতবাসী করুন। তিনি আরো বলেন, বর্তমান দেশ গভীর সংকটে। দেশের ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিলো। কিন্তু আল্লাহর ডাকে তিনি বিদায় নিয়েছেন। বিগত ১৭ টি বছর গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে আনতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম জিয়ার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার আলোর পথে ফিরবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ধৈর্য, সাহস নিয়ে সততার সাথে এক সঙ্গে কাজ করি। দোয়ার পাশাপাশি ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানই হবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
