এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) বেলা চারটায় বোয়ালিয়া পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, বিএনপি নেতা মোখলেছুর রহমান মিন্টু, বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লা সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মূর্ত প্রতীক। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তাঁকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারাতে হয়েছে, বড়ো ছেলে তারেক রহমানকে অমানবিক নির্যাতন সইতে হয়েছে, নিজেকে দীর্ঘদিন কারাগারে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। তিনি ইচ্ছা করলে দেশ ও দেশের মানুষের কথা না ভেবে বিদেশে পরিবারের সদস্যদের নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন বেছে নিতে পারতেন কিন্তু তিনি বাংলাদেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রামে রাজপথের জীবন বেছে নিয়েছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাঁর আমৃত্যু সংগ্রামের কথা জাতি চিরদিন মনে রাখবে। বেগম খালেদা জিয়া এদেশের মানুষের মাঝে গনতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে থাকবেন । আমরা সকলেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
