খালেদা জিয়ার সুস্থতা জাতির প্রত্যাশা: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়ার সুস্থতা জাতির প্রত্যাশা: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৫, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়া জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কুষ্টিয়া শহরে বৃদ্ধাশ্রমে সদকা হিসেবে একটি ছাগল প্রদান করা হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। অ

নুষ্ঠানে সভাপতিত্ব করেন, জিয়া স্মৃতি পাঠাগার কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও ইবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মজিদ। পরিচালনা করেন, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ইবির সভাপতি, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাদা দলের ইবি সভাপতি প্রফেসর এ কে এম মতিনুর রহমান। দোয়া পরিচালনা করেন, জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ইবি জিয়া হলের সাবেক প্রভোষ্ট প্রফেসর শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, জিয়া স্মৃতি পাঠাগার কুষ্টিয়া শাখার কোষাধ্যক্ষ ও ইবির জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি  শহিদুল ইসলাম। জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল ও আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য অধ্যাপক মাহবুব আলম বিশু, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান, পৌর মহিলা দলের সভাপতি সুলতানা আফরিদী শিল্পী, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমূখ। এছাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, পাঠাগারের সদস্য এবং স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং সকল রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া দেশ, জাতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ রয়েছেন। তার সম্পূর্ণ সুস্থতা জাতির প্রত্যাশা। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি— তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও গণতন্ত্রের নেতৃত্বে ফিরে আসেন।