খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের জীবন ইতিহাস হয়ে থাকবে: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের জীবন ইতিহাস হয়ে থাকবে: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥  কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারী) দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চর গাছের দাঁড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইশানুল হক এর বাড়ির আঙিনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তির জন্য দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,

আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রাহাত কামরুল, সাবেক মেম্বার আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের জীবন ইতিহাস হয়ে থাকবে। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তাঁর রেখে যাওয়া আদর্শ,চিন্তা চেতনা বাস্তবায়ন করতে হবে। একজন নির্লোভ ও ত্যাগী রাজনৈতিক নেত্রী হিসেবে ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। উপস্থিত হাজারো নেতা কর্মীদের নিয়ে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ আজমল হোসেন।