কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা
কুষ্টিয়া জেলার সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা
শুক্রবার (০৫ মে) সকাল ৯ টায় মিশন স্কুল মিলনায়তনে দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাল্ব খ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান হাসনা হেনা এর সভাপতিত্বে ও ডিরেক্টর সুলতানা পারভীন এর সঞ্চালনায় বিশেষ অতিধি ছিলেন কাল্ব মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক সুজয় কুমার বসু।
কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ব্যবস্থাপনা পরিষদের সেক্রেটারি শামসুন নাহার, ট্রেজারার আসাদ উল হক, ডিরেক্টর আবুল কালাম আজাদ, উপজেলা ব্যবস্থাপক সব্যসাচী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মাসুদ রানা, অফিস সহায়ক শামসুন নাহার রেখা সহ কর্মকর্তা, কর্মচারী, সদস্য ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য এসময় সর্বোচ্চ আমানত, নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমাদানকারী এবং র্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
