কুষ্টিয়ায় ক্যাবল অপারেটস এসোসিয়েশনের সংবাদ সম্মেলন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ক্যাবল অপারেটস এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৫, ২০২৩
কুষ্টিয়ায় ক্যাবল অপারেটস এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

মকবুল বাহিনীর অনৈতিক কার্যকলাপের ফলে কুষ্টিয়া জেলার ডিস ক্যাবল ব্যবসা হুমকির সম্মুখিন ও আর্থিক ক্ষতিগ্রস্থ্যর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ক্যাবল অপারেটস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কুষ্টিয়া জেলা শাখা।

কুষ্টিয়ায় ক্যাবল অপারেটস এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় ক্যাবল অপারেটস এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় ক্যাবল অপারেটস এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

১৫ ই জুন বৃহস্পতিবার সকালে ক্যাবল অপারেটস এসোসিয়েশন অব বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার কার্যালয় সংবাদ সম্মেলন টি অনুষ্ঠিত হয়।

এসময় তারা লিখিত বক্তব্যে বলেন প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা অবগত আছেন যে কুষ্টিয়া ক্যাবল টিভি নেটওয়ার্ক কুষ্টিয়া জেলা শাখার অধীনে থেকে বাংলাদেশের তথ্য প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত দেশীয় চ্যানেল চালানোর পাশাপাশি সরকার অনুমোদিত সকল পে-চ্যানেল চালিয়ে আসছি। বর্তমানে কুষ্টিয়া ক্যাবল টিভি ও কণিকা ক্যাবল টিভির অধীনে প্রায় ২ লক্ষ গ্রাহক রয়েছে। আমরা নিয়মিতভাবে বিনোদন সেবার পাশাপাশি কুষ্টিয়া জেলায় অনুষ্ঠিত জাতীয়/স্থানীয় বিভিন্ন উৎসব দিবসের তথ্য প্রচার করে আসছি। কুষ্টিয়া মানুষের তথ্য সেবা প্রদানে কুষ্টিয়া ক্যাবল টিভি ও কণিকা টিভি নেটওয়ার্ক সরকারের নির্ধারিত ভ্যাট ট্যাক্স প্রদান করে এ সকল সেবা নিয়ে আসছে। কুষ্টিয়া জেলার পাঁচটি পৌর এলাকায় সুষ্ঠুভাবে ওভারহেড অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে এই সেবা প্রদান চলছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রিয় সাংবাদিকবৃন্দ অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সম্প্রতি ১২ জুন/২০২৩ খ্রিস্টাব্দ থেকে কুষ্টিয়া শহরের খাজা নগর এলাকার ডট কম প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোঃ মকবুল হোসেন ও তার সহযোগীরা অবৈধভাবে বটতল থেকে মিরপুর উপজেলার হালসা পর্যন্ত মেসেন্ডার অপটিক্যাল ফাইবার কেটে টুকরো টুকরো করে ফেলাই উক্ত এলাকার কয়েক হাজার মানুষ ক্যাবল টিভির সেবা থেকে বঞ্চিত হয়েছে। চুক্তি অনুযায়ী সকল গ্রাহকই একটি নির্দিষ্ট ফি প্রদান করে সংযোগ নিয়ে থাকেন। এমতাবস্থায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় উক্ত এলাকার গ্রাহকদের সাথে ক্যাবল টিভি নেটওয়ার্ক ও কণিকা ক্যাবলের কর্তৃপক্ষের সম্পর্কের অবনতি ঘটছে এবং বাক বিতন্ডার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

এখানে উল্লেখ্য যে, উক্ত মকবুলগন দীর্ঘদিন থেকে কণিকা কেবল টিভি নেটওয়ার্কের অপটিক্যাল ফাইবার কাটাকাটি করে বৈধ ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে অবৈধ সন্ত্রাসী বাহিনী দিয়ে কথিত ক্যাবল টিভি নেটওয়ার্ক বানানোর পাঁয়তারা করছে। এখানে আরো উল্লেখ্য যে, বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক স্পষ্ট বলা আছে কোন বিদেশি পে চ্যানেল বা দেশি চ্যানেল সরকারের ভ্যাট ট্যাক্স না দিয়ে সম্প্রচার নীতিমালার বহির্ভূত। পাইরসি করে কোন চ্যানেল চালানো যাবে না। কণিকা ক্যাবল টিভি নেটওয়ার্কের সদস্য থাকাকালীন সময়ে মকবুল বৈধ পে-চ্যানেল চালানোতে অস্বিকার করায় কণিকা ক্যাবল এর সাথে মকবুলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। উদ্দেশ্য পূনর্দিত ভাবে কুষ্টিয়া ক্যাবল টিভি ও কনিকা ক্যাবল টিভির অপটিক্যাল ফাইবার কেটে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় মকবুলগণের বিরুদ্ধে দুইটা সাধারন ডায়েরি ও একটি অভিযোগ দায়ের করেছি।

প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা মনে করি ও বিশ্বাস করি, কুষ্টিয়া ক্যাবল টিভি নেটওয়ার্ক সেবার মধ্যে আমরা এবং সাংবাদিকরা একে অপরের ভাই ও আমরা আপনাদের সহযোগী। উক্ত মকবুল গনের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ক্যাবল অপারেটস এসোসিয়েশন অব বাংলাদেশ কুষ্টিয়া শাখার সভাপতি খন্দকার শহিদুল হক পিন্টু, সহ-সভাপতি, আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিলন, কোষাধ্যক্ষ বিশ্ব চন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য আবূ সাঈদ সজল বিশ্বাস, কুষ্টিয়া কেবল টিভি ডট কমের পরিচালক আরিফুর রহমান ইয়াজ।

এসময় তারা মকবুল বাহিনীর গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: