ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২, ২০২৩
ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি

সারাদেশের ন্যায় কুষ্টিয়া সরকারি কলেজে ‘ক্যাডার বৈষম্য নিরসন চাই’ একটি ব্যানারে দিনব্যাপী শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে দিনব্যাপী এই কর্মবিরতিতে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিশির কুমার রায়।

ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি

ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি

ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি

বক্তব্যে তিনি বলেন, আজকের যে কর্মবিরতি এই কর্মবিরতি কলেজ পূর্ণ সমর্থন জ্ঞাপন করে। পাশাপাশি এই দাবিগুলো পূরণ হওয়ার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই। কাজেই শিক্ষার বিনির্মাণে যারা কাজ করছেন তাদের দাবিগুলো যদি পূরণ হয়, তাহলে অদূর ভবিষ্যতে তারা শিক্ষিত জাতি বিনির্মাণে সহযোগিতা করবে এবং স্মার্ট সোনার বাংলা আশা করতে পারবো আমরা।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তিনি আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি থেকে বাহিরে রেখে একটি জাতি ও পরিশীলিত শিক্ষা এবং পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে শিক্ষা সেই শিক্ষার লক্ষ্য পূরণ সম্ভব হবে বলে জানান।

ব্যানারে উল্লেখিত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ,অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফছিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে সর্বাত্মক বাংলাদেশে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক লাল মোহাম্মদ ও সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: