কোয়ান্টিটি নয়, শিক্ষার কোয়ালিটি বাড়াতে হবে আব্দুর রউফ এম,পি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কোয়ান্টিটি নয়, শিক্ষার কোয়ালিটি বাড়াতে হবে আব্দুর রউফ এম,পি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১০, ২০২৪

মিজানুর রহমান নয়ন ॥ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেছেন, ভবন তো আর পড়ে দিবেনা। ভাল পড়াশোনা না হলে ভবনের কোয়ান্টিটি বাড়িয়ে লাভ নেই। সুতারং কোয়ান্টিটি নয়, শিক্ষার কোয়ালিটি বাড়াতে হবে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনা সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করে চলেছে। উন্নয়নের অংশহিসেবে প্রায় ৯৩ লাখ টাকা ব্যয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে তিনতলা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ভবন নির্মাণ করেছে।  গতকাল শনিবার (৯ মার্চ) দুপুরে তিনতলা ভবনের শুভ উদ্বোধন  উপলক্ষ্যে বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। উন্নয়নের অংশ হিসেবে শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আসাদুক হক সোলাইমান,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন, চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার, চাপড়া ইউনিয়েেন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হাসান রিন্টু, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস সহ প্রমূখ।