কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সাদি গ্রুপের মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সাদি গ্রুপের মানববন্ধন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদীকে প্রার্থী করার দাবিতে বিএনপি একাংশের নেতাকর্মীরা মানবন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় মানবন্ধনের আয়োজন করা হয় সর্বস্তরের জনগণের ব্যানারে। উপজেলা কৃষকদলের আহবায়ক সাইদুল ইসলাম বলেন, ‘ দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না।

নেতাকর্মীদের আপদে বিপদে পাশে ছিলেন না। তাকে মনোনয়ন দেওয়া অখুশি তৃণমূল নেতাকর্মীরা। পরিবর্তন করে সাদীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি তাঁর।’ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবজু বলেন, তৃণমূল বিএনপির সকল নেতাকর্মীরা তারণ্যের প্রতীক শেখ সাদীর পক্ষে। কাজেই সাদীকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় হবে।  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান ও কৃষকদলের আহবায়ক সাইদুইল ইসলাম বলেন, মেহেদীকে পরিবর্তন করে সাদী মনোনয়ন না দিলে আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবেনা।

এখানে রুমী থাকলে জামায়াত জিতে যাবে। সেজন্য পরিবর্তন করে সাদী দেওয়ার দাবি তাঁদের। মনোনয়ন পরিবর্তন করা না হলে আন্দোলন চলতেই থাকবে।’ উল্লেখ্য যে, ৩ নভেম্বর কুষ্টিয়া ৪ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। মনোনয়ন ঘোষণার পর থেকেই বিএনপি নেতা শেখ সাদীর সমর্থকরা বিক্ষোভ সমাবেশ, মশাল মিছিল, শোডাউন ও মানবন্ধন চালিয়ে আসছেন।