কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের গনমিছিলে মানুষের ঢল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের গনমিছিলে মানুষের ঢল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বিএনপির নেতৃত্বে ধানের শীষের পক্ষে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নারী পুরুষের শতস্ফুর্ত অংশ গ্রহনে গনজোয়ারের সৃষ্টি হয়। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সদর ও পৌর বিএনপির যৌথ আয়োজনে নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও জেলা বিএনপির সদস্য সচিব কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

গণমিছিলটি কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিএনপির নেতারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি গত ১৭ টি বছর আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছে। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার নিশ্চিতে বিএনপি অগ্রনী ভুমিকা রাখবে। জনগণের ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। এসময় মিছিলে অংশ নেওয়া কর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করেন। ভোট দিবো কিসে’ ধানের শীষে। কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের বিকল্প নেই। নারী পুরুষ বেধেছে জোট ধানের শীষের বিজয় হবে। ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।