কুষ্টিয়া-৩ সদর আসনে এনএস রোডে ধানের শীষ প্রার্থীর লিফলেট বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৩ সদর আসনে এনএস রোডে ধানের শীষ প্রার্থীর লিফলেট বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেছেন। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া বড় রেল স্টেশন থেকে শুরু করে মজপুর গেট পর্যন্ত প্রতিটি দোকানে ব্যবসায়ী ও পথচারীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। ভোটারদের কাছে সমর্থন চেয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমউল হাসান অপু,

পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিলন কমিশনার ও অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সাবেক সদস্য অধ্যাপক মাহাবুব আলম বিশু, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, আবু তালেব, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মিথুন, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন,

সদস্য সচিব জিল্লুর রহমান জনি, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ সুমন, শামিম, জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামিরসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। প্রচারনাকালে ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট দেন, ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার কর্মী সমর্থকেরাও লিফলেট বিতরণ করেন। তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এসময় ধানের শীষ প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়।