দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকার ভারতীয় মাদক উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক বিধি মোতাবেক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
