কুষ্টিয়া সর্বজনীন পেনশন স্কিমের জেলা কমিটির সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সর্বজনীন পেনশন স্কিমের জেলা কমিটির সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ জেলা প্রশাসক এহেতেশাম রেজা সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিমের জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩১ মার্চ) সকাল নয়টা থেকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউপি সচিবদের সভা, জেলা ইনোভেশন টিমের পর্যালোচনা সভা, জিআই পণ্য তিলের খাজা উৎপাদনকারী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা, বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপনের প্রস্তুতিমূলক সভা,  জেলা চোরাচালান মামলা মনিটরিং কমিটির সভা এবং চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা মনিটরিং কমিটির সভাসহ জেলা কৃষি পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ নাসরিন বানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ ওবায়দুল্লাহ, কুষ্টিয়া সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রিতম শীল, ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, মিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, খোকসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া মোঃ আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ও উপপরিচালক, স্থানীয় সরকার) মোঃ কাওছার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার (রেভিনিউ মুন্সিখানা শাখা, ভূমি অধিগ্রহণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) মোঃ জিল্লুর রহমান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ট্রেজারী ও স্ট্যাম্প শাখা এবং নেজারত শাখা) শাহেদ আরমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা, রেকর্ডরুম শাখা) আদিত্য পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা শাখা, প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা) মোঃ রাহাতুল করিম মিজান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ শাখা) সৈয়দ আফিয়া মাসুমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা ও ই-সেবা কেন্দ্র) মোঃ তাফসীরুল হক মুন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু সহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।