বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাসির আহম্মেদ মসনদ। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর জামে মসজিদের সামনে থেকে হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে প্রচারণা কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল।
আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল শাহারিয়ার মামুন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাতুল আহমেদ ফেরদৌস, ইয়াসির আরাফাত তুষার, ধর্ম সম্পাদক নাহিদ হাসান, সোহেল পারভেজ, তাফসিরুল ইসলাম নীরব, ছাত্রদল নেতা হাসান আল মিম, বিপ্লব হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস। নেতৃবৃন্দ এসময় বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীর বিজয়ের কোনো বিকল্প নেই। তাঁরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
