কুষ্টিয়া সদর আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির সরকারকে সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদর আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির সরকারকে সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৫, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর)  সন্ধ্যার পরে কুষ্টিয়া শহরে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস এবং মোঃ জিয়ারুল ইসলাম বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং প্রার্থীকে শুভকামনা জানান। প্রকৌশলী জাকির হোসেন সরকার সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।” অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।