কুষ্টিয়া সদরের দুটি ইউনিয়নে মহিলা দলের কর্মী সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদরের দুটি ইউনিয়নে মহিলা দলের কর্মী সভা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৯, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদরের পৃথক দুটি ইউনিয়নে মহিলা দলের কর্মী সভা ও বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টার দিকে আব্দালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন। পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম।

আব্দালপুরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সাবেক সদস্য মতিয়ার রহমান মাস্টার ও সার্বিক সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এদিকে আলামপুরে মহিলা দলের কর্মী সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি রেখা খাতুন ও উপস্থাপনা করেন মহিলা দল নেত্রী নাজনিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দল নেত্রী অধ্যাপিকা কাজী জীবন্নাহার পিয়া, জান্নাতুল ফেরদৌস ঊর্মি। মহিলা এ দলের কর্মী সভায় বক্তব্য রাখেন, আলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম মুস্তাক, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আছাদুল হক চাঁদ, সার্চ কমিটির সাবেক সদস্য মাহবুবউল আলম।

অনুষ্ঠানের আয়োজন করেন আলামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এছাড়া বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কয়েকশো মহিলা দলের কর্মীরা অংশ নেন। আব্দালপুর ইউনিয়নে আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সাবেক সদস্য ফিরোজুর রহমান ফিরোজ, ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল ইসলাম রকি ও হাফিজুর রহমান লাল্টু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুর রহমান, ০৯ নং ওয়ার্ড বিএনপির নেতা খোয়াজ উদ্দিন, ০৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা সাবেক ব্যাংকার নজরুল ইসলাম, ০৪ নং ওয়ার্ড বিএনপি নেতা ইউনুস বিশ্বাস, ০৫ নং বিএনপি নেতা আব্দুল মান্নান, পান্তাপাড়া বিএনপি নেতা সাইদুর ইসলাম, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন।

সার্বিক তত্বাবধানে ছিলেন, ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য তবিবুর রহমান তপুসহ স্থানীয় নেতাকর্মী। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা দেশব্যাপী প্রচার ও গণজাগরণ সৃষ্টির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দল অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা জানান। দেশের উন্নয়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। সে লক্ষ্যে তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, সকল ভেদাভেদ ভূলে কুষ্টিয়া-৩ আসনের সকল নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে কাজ করার আহব্বান করেন। সভায় বক্তারা আরও বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের জনগণ সত্যিকারের গণতন্ত্র ও ন্যায়বিচার ফিরে পাবে।

মানুষের কল্যানে কুষ্টিয়ার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পতাকাতলে মিলিত হয়ে, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এর হাতকে শক্তিশালী করতে হবে। বিগত ১৬ বছর জনগণের ভোটাধিকার হরন করেছে আওয়ামী ফ্যাসিস সরকার। বিএনপি জনগণের দাবি পূরনে বদ্ধপরিকর। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আগামী ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে, আর আপনাদের ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় হবে ইনশাআল্লাহ। দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং পরে ধানের শীষ প্রতীকের মিছিলে গনজোয়ার সৃষ্টি হয়।