বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া শহরে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। এতে কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ গ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) সন্ধ্যার দিকে শহরের চৌড়হাস এলাকায় জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলনের সার্বিক পরিচালনায় নির্বাচনী প্রচারনায় মাঠে নামেন নেতাকর্মীরা।
এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া এর আগে দুপুর পৌর ০৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক হোসেন নান্নু এর পরিচালনায় ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারনা করা হয়েছে। এ সময় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। কুষ্টিয়ার উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
