বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ সদর আসনের অন্তর্গত শহরের ০২ নং ওয়ার্ডে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নির্বাচনী প্রচারণা সম্পর্কিত জনসভার আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের থানাপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ০২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার ও মিরাজুল ইসলাম রিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শওকত আলী ও সার্বিক পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু।
এছাড়া উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, সদর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন। পৌর মহিলা দলের সভানেত্রী শিল্পী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রিংকু, এন এস রোড দোকান মালিক সমিতি সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুব নেতা জুবরাজ প্রমূখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন শহর যুবদলের যুগ্ম আহবায়ক মকছেদুর রহমান কল্লোল। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার।
এতে সার্বিক সহযোগিতা করেন ০২ নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিগত ১৭ বছরের সফল আন্দোলনের সোনালী ফসল হচ্ছে, ২০২৪ সালের ৫ই আগষ্টের সফল গনঅভ্যুত্থান। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এতটি অন্তবর্তীকালীন সরকার। এই অন্তবর্তীকালীন সরকার এদেশের সকল দলের সাথে পরামর্শের ভিত্তিতে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন।
এবারের এই নির্বাচন হচ্ছে, এমন দুটি প্রধান দলের যার একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি এই দেশ সৃষ্টি করেছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যিনি অস্ত্র হাতে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। অপর পক্ষে আরেকটি দল আছে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে তারা ইসলামের নামে সহযোগিতা করেছিলো এবং এদেশের আপামর মানুষকে তারা হত্যা করতে, নির্যাতন করতে, খুন, গুম করতে সহায়তা করেছিলো। এদেশের সাধারণ নির্বাচনের সাথে সাথে জুলাই সনদের নামে হা” না” গনভোটও হবে। এই গনভোটের আগে আরেকটি গনভোট হওয়া উচিৎ। যারা এ দেশের অস্তিত্বকে স্বীকার করে নাই, যারা সেদিন এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলো, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না” এজন্য গনভোট হওয়া উচিৎ।
আমরা আশাকরি গনভোট সে ব্যাপারে না’ হলেও ২০২৬ সালে জনগন এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ডাক দেন নাই, এদেশে তিনি বহুদলীয় গনতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি আরো বলেন, বর্তমান সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। এছাড়া আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, বহু আন্দোলন সংগ্রামের প্রতিফলন ঘটিয়ে এদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত ১৭ বছরের বঞ্চনাকে মাথায় নিয়ে এবারের নির্বাচনে আমাদের ভোটটা কাজে লাগাতে হবে। এদেশের উন্নয়নে দেশ নায়ক তারেক রহমানের বিকল্প নেই।
সে লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষ প্রতীকের কান্ডারী হিসেবে কুষ্টিয়া-৩ সদর আসনে আমাদের অভিভাবক, আমাদের ভাই জাকির হোসেন সরকারকে পেয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে সমস্যায় আছেন, নিচু শ্রেণীর ভূমিহীন, যারা ৩০ থেকে ৪০ বছর বসবাস করছেন, কিন্তু আপনারা এখনো স্থায়ী ঠিকানা পান নাই, আপনাদের হোল্ডিং নাই, অনেক কষ্টের বিষয়। আগামী নির্বাচনে আপনারা প্রকৌশলী জাকির হোসেন সরকারকে নির্বাচিত করেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করেন তাহলে আপনাদের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আর এই ওয়ার্ডের যারা আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন।
