বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিকে জনমনে তুলে ধরতে কুষ্টিয়া পৌর যুবদল লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা করেছে। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পৌর ১৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য সচিব জিল্লুর রহমান জনি এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। শহরের জগতি রেল বাজার থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসায়িক এলাকা, জনসমাগমস্থল ও পাড়া মহল্লায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
পরে বিআইডিসি বাজারে এই কর্মসূচি শেষ হয়। এ কর্মসূচিতে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন এর সার্বিক তত্বাবধানে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন, শামিম আহমেদ, শাহাবুদ্দিন সাহেব আলী, মনোয়ার হোসেন, সদস্য চাপ্পু, লিটন আলী, ইকরামুল হাসান, আব্দুল আলিম, এস আই স্বাধীন, তারেক, আশিক, কুমার, পাভেল, মারিফ, হৃদয়, শুভ, সুজন, রাজিব। পৌর ১৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, ২০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রাজু আহমেদ, ১৭ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব রাশিদুল ইসলাম ইমন প্রমূখ।
এসময় পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন জানান, তাদের এই প্রচারণার উদ্দেশ্য হলো বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের সমর্থন আদায় করা। এছাড়া পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি বলেন, ৩১ দফার লক্ষ্য হলো “রাষ্ট্র কাঠামোর সংস্কার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং প্রশাসনকে জনগণের সেবায় ফিরিয়ে আনা। তারা আরও দাবি করেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া টেকসই রাষ্ট্র কাঠামো গঠন সম্ভব নয়। আগামী ত্রয়োদশ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের বিকল্প নেই। এদিকে লিফলেট বিতরণের পাশাপাশি স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলে প্রতীক ও কর্মসূচির নানা দিক তুলে ধরেন যুবদল নেতারা। তারা শান্তিপূর্ণভাবে এই প্রচারণা শেষ করেন।
