কুষ্টিয়া শহরের ১২ নং ওয়ার্ডে পৌর যুবদলের লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহরের ১২ নং ওয়ার্ডে পৌর যুবদলের লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের ১২ নং ওয়ার্ডে পৌর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের ১২ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাড়ি-ঘর কেন্দ্রিক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কুষ্টিয়া পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য সচিব জিল্লুর রহমান জনি’র নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এতে অংশ নেয়। এসময়, জেলা বিএনপি সদস্য আবু তালেব, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান খোকন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সাবেক ভিপি প্রকৌশলী ইউসুফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন সাহেব আলী, মনোয়ার হোসেন, সদস্য চাপ্পু, লিটন আলী, ইকরামুল হাসান, আব্দুল আলিম, এস আই স্বাধীন, তারেক, আশিক, কুমার, পাভেল, মারিফ, হৃদয়, শুভ, সুজন, রাজিব, শামীম প্রমূখ। প্রচারনা শেষে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠিত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এসময় পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। রাষ্ট্র কাঠামো মেরামতে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সে বিষয়ে সকলকে অবগত করতে হবে। প্রতিটি ভোটারের  ঘরে ঘরে গিয়ে লিফলেট পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে জাতীয়বাদী শক্তি এক হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে।

এছাড়া পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের একটাই লক্ষ্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করা। সকলকে মনে রাখতে হবে, এই লড়াই শুধু ধানের শীষ প্রার্থী তথা কুষ্টিয়া-৩ সদর আসনে জাকির সরকারের একার নয়, এটি আমাদের সবার লড়াই, গণতন্ত্রের লড়াই, জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই। ‘ধানের শীষ’ কেবল একটি প্রতীক নয়, এটি মানুষের বিশ্বাস, আশা ও পরিবর্তনের প্রতীক। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ তথা কুষ্টিয়াবাসীর সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।