কুষ্টিয়া লালন মাজার পরিদর্শন করলেন ড. মাহফুজুর রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া লালন মাজার পরিদর্শন করলেন ড. মাহফুজুর রহমান 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১১, ২০২৪

নিজ সংবাদ ॥ লালনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে লালন একাডেমির শিল্পী ও কলা কৌসুলিদের পাশে থাকার প্রতিশ্র“তি দিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যন ড. মাহফুজুর রহমান। লালন একাডেমির শিল্পীদের গান বিশ্বের লালন ভক্ত সহ সবার মাছে ছড়িয়ে দিতে এটিএন নিউজ ও এটিএন বাংলা অনুষ্ঠানের (প্রোগ্রামে) মাধ্যমে আপনাদের পাশে থাকবে এমনটি উল্লেখ করে তিনি বলেন, ইচ্ছা থাকা সত্বে লালন একাডেমিতে আসতে পারিনি, তবে গতকাল (শুক্রবার) আসতে পেরে আমার খুব ভাল লেগেছে। পাশাপাশি স্বল্প সময়ে মধ্যে আপনারা যে পারফরমেন্স করলেন (পরিবেশনা) বা দেখালেন তাতে আমি মুগ্ধ হয়েছি এবং আমার খুব ভাল লেগেছে। এসময় তিনি লালন একাডেমির শিল্পীদের গান বা প্রোগ্রাম এটিএন নিউজ ও এটিএন বাংলায় প্রচার করবেন এমনটি উল্লেখ করেন।  গতকাল শুক্রবার মেহেরপুর সফর শেষে ক্ষণিকের জন্য সন্ধ্যা ৬.১৫টায় কুষ্টিয়া লালন মাজার পরিদর্শন করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যন ড. মাহফুজুর রহমান। এসময় তিনি লালন একাডেমির শিল্পীদের পরিবেশনা শুনে মুগ্ধ হোন এবং তাদের পাশের থাকার আশ্বাস দেন ও অর্থ সহায়তায়ও করেন। এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যন ড. মাহফুজুর রহমান এর কথা শুনে লালন একাডেমির শিল্পী ও কলা কৌসুলিরা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ড. মাহফুজুর রহমান এর প্রতি করতালি দিয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যন ড. মাহফুজুর রহমান এর সাথে উপস্থিত ছিলেন, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন, এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যন ড. মাহফুজুর রহমান এর সহধর্মিনি ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন এর সহধর্মিনি এবং তাঁদের অন্যান্য সফর সঙ্গী। লালন একাডেমির শিল্পী ও কলা কৌসুলীদের সাথে এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যন ড. মাহফুজুর রহমান এর পরিচয় করিয়ে দেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মো. আহসানুল। এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যন ড. মাহফুজুর রহমান সহ তাঁর সফর সঙ্গীদের বিদায় জানান কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি। এসময় এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম ও এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার তুহিন আহমেদ উপস্থিত ছিলেন।