কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করলো কুমারখালী থানা পুলিশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করলো কুমারখালী থানা পুলিশ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥  কুমারখালী থানা পুলিশের অভিযানে থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখের তত্ত্বাবধানে এ এস আই মনিরুল ইসলামের অভিযানে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযানে রাজবাড়ি জেলার কালুখালী উপজেলা থেকে এই মোবাইল ফোন উদ্ধার করা হয়। ভুক্তভোগী মাসুদ রানা জানান, গত নভেম্বর মাসের ৭ তারিখে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের তরুন মোড় নামক স্থানের শিবলু ফিলিং স্টেশন এর সামনে থেকে ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় সামনের দিক থেকে একটি মোটরসাইকেল এসে জোর করে কানে থাকা মোবাইলটি নিয়ে মোটরসাইকেল জোরে টেনে চলে যায়। পরে কুমারখালী থানা পুলিশের দারস্ত হলে তারা থানাতে একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন।

ডায়েরি করার পর মাঝে মাঝেই অফিসার ইনচার্জ সোলাইমান শেখের সাথে যোগাযোগ করি। তিনি এই সাধারণ ডায়েরি পেপারসটি এএসআই মনিরুল ইসলামের নিকট হস্তান্তর করেন। এএসআই মনিরুল ইসলাম আজ (গতকাল) ফোন দিয়ে আমাকে থানায় ডেকে অফিসার ইনচার্জ সুলাইমান শেখের হাত দিয়ে মোবাইলটি হস্তান্তর করেন আমাকে। এএসআই মনিরুল ইসলাম বলেন, অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে মাসুদ রানার একটি সাধারণ ডায়েরি আমার হাতে আসে পরবর্তীতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমি জানতে পারি মোবাইল ফোনটি রাজবাড়ীর কালুখালি উপজেলাতে আছে সেখানে আমি রাজবাড়ী পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করি।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, কুমারখালী থানাতে আমি যোগদানের পর থেকে চুরি ছিনতাই এর পাশাপাশি সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে আমি তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া শুরু করেছি। তারই পেক্ষিতে এই মোবাইল ফোন ছিনতাই এর বিরুদ্ধে তদন্ত শুরু করে এই মোবাইল ফোন রাজবাড়ীর কালুখালী উপজেলা থেকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, শুধু মোবাইল ফোন না কুমারখালী থানাতে সকল ধরনের নৈরাজকতার বিরুদ্ধে কুমারখালী থানা পুলিশ বদ্ধ পরিকর। উল্লেখ্য মাসুদ রানা কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। তার হারিয়ে যাওয়া ফোনটি স্যামসাং নোট টোয়েন্টি আল্ট্রা। যার বাজার মূল্য আনুমানিক ৯৭ হাজার টাকা।