কুষ্টিয়া মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩, ২০২৫

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রবিবার (২ নভেম্বর) সকালে মেডিকেল কলেজের মাল্টিপারপাস হলরুম এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা  প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আনোয়ারুল কবীর ও উপপরিচালক ডা. আনোয়ারুল ইসলাম।

সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব ডা. এস এম খসরুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মান্নান, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা. মুকাররাবিন হক নিবিড়সহ জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শহিদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবনের প্রতি এক অসীম মানবিক দায়িত্ব ও সামাজিক কর্তব্য। একজন রক্তদাতা যেমন অন্যের জীবন বাঁচান, তেমনি নিজের শরীরেও নতুন রক্ত তৈরির মাধ্যমে সুস্থতা বজায় রাখেন। বক্তারা আরও বলেন, মরণোত্তর চক্ষুদান অন্ধ মানুষের জন্য নতুন আলোর দিগন্ত উন্মোচন করে। তাই প্রত্যেক সচেতন নাগরিকের উচিত চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হওয়া।