নিজ সংবাদ ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক ‘‘কাজী নির্জনা পরিবহন” বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় অবৈধ ক্রিষ্টাল মেথ আইস, ভারতীয় শাড়ী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। বিজিবি সুত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় গতকাল বৃহঃবার (৪ জুলাই) দুপুর ২ টায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল গোবিন্দপুর হাইওয়েতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতক্ষীরার শ্যামনগর হতে সিরাজগঞ্জগামী ‘‘কাজী নির্জনা পরিবহন” (রেজিঃ নং সিরাজগঞ্জ-ব ১১-০০৯৯) বাস তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ১ (এক) কেজি ক্রিষ্টাল মেথ আইস, ভারতীয় ৩২ পিস শাড়ী, ১ হাজার ৯’শ ২৫ পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এবং ২.৫ কেজি কিসমিস উদ্ধার করে। যাহার আনুমানিক মূল্য ৫ কোটি ১০ লাখ, ৭২ হাজার ৩৮০ টাকা। এ ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
