বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এর বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজনু রহমান ও বটতৈল ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা মেম্বার শেখ রুশিয়া খাতুন উদ্যোগে গোর খোদকদের উপহার প্রদান করা হয়েছে। বটতৈল ইউনিয়নের ১২০ জন গোর খোদক উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উপহার গ্রহণ করেন। গতকাল রবিবার (১৫ মার্চ) সকালে খাজানগরে গোর খোদকদের মাঝে এ উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
জানা যায়, গোর গোদকরা নিজেদের সকল কর্মব্যস্ততা, প্রয়োজনীয়তা ও স্বার্থ উপেক্ষা করে যেকোনো মানুষের মৃত্যুর সংবাদ পেলেই গোরস্থানে কবর খুড়তে ছুটে যান। সামাজিক দ্বন্দ্ব বা ব্যক্তিগত বিভেদ তাঁদের অন্তরকে কোনভাবেই প্রভাবিত করতে পারে না। রাতবিরাত,ভর দুপুর কিংবা ঝড়বৃষ্টি কোনকিছুই তাঁদের দমাতে পারে না। এমনই কিছু মহান ব্যক্তিদের ডেকে নিয়ে এসে পাঞ্জাবি, লুঙ্গি উপহার দিলেন ব্যবসায়ী মজনুর রহমান ও বটতৈল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য দম্পতি। উপহার পেয়ে গোর খোদকরা আনন্দে উদ্বেলিত হন। এছাড়াও ব্যক্তিক্রমী এ উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তারা।
বেশ কয়েকজন গোর খোদকরা জানান, বছরের পর বছর ধরে কতো সংখ্যক কবর খুড়েছি তার কোনো হিসাব নেই। এই উপহার পেয়ে খুবই আনন্দিত হয়েছেন তারা। মজনুর রহমান ও শেখ রুশিয়া খাতুন বলেন, গোর খোদকরা আমাদের অতি আপনজন। তাঁদের সম্মান জানাতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। তাছাড়া এই মহান ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে পেরে আমি ধন্য হয়েছি। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে করার প্রতিশ্রুতি দেন। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজনু রহমান ও বটতৈল ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য শেখ রুশিয়া খাতুন সহ স্থানীয় সমাজ প্রধান ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গোর খোদকদের উপহার প্রদান করেন।
