কুষ্টিয়া পৌর ১৯ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর ১৯ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের কলনীপাড়া এলাকায় নির্বাচনী ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে এ অফিসের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ ও বর্তমান কমিটির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান প্রমূখ।

এদিকে ১৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক মোমিনুল হক কাজিম, এ ওয়ার্ডের নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সালাম, জব্বার মিলন, কাজী জুরাইস হোসেন, আলমগীর হোসেন, শাহাবুদ্দিন মিন্টু, চায়না, শাহাবুদ্দিন টিপন, শহিদুল ইসলাম চাদু, দিলু কাজী, হাজী আলম, সুজন বিশ্বাস, মান্নান বিশ্বাস, রনি আহমেদ, হাকিম বিশ্বাস, চঞ্চল খান আসিফ, শুভ আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় মহল্লা ভিত্তিক প্রচারণার কৌশল, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের প্রতীক। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয় এবং প্রচারণার সময়সূচি নির্ধারণ করা হয়। আগামী দিনগুলোতে নির্বাচনী আচরন বিধি মেনে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, কুষ্টিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই ধারাবাহিকভাবে এ ধরনের প্রস্তুতি সভা ও প্রচারণা কার্যক্রম চলবে।