কুষ্টিয়া পৌর ১৮নং ওয়ার্ডে ধানের শীষ প্রার্থীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর ১৮নং ওয়ার্ডে ধানের শীষ প্রার্থীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম মজমপুর এলাকায় আয়োজিত এই গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বাড়ি-বাড়ি ও দোকানপাটে গিয়ে ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। প্রচারণায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু,

জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, জেলা জাসাসের সভাপতি ইমরান আহমেদ সঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, সদর উপজেলা শাখার সভাপতি সুজাউদ্দৌলা রাজু, শহর শাখার আহ্বায়ক নাজমুল হাসান খান, জেলা জাসাসের সহ-সভাপতি আলাউদ্দিন মালিথা ঝন্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান টুটুল, প্রচার সম্পাদক কামরুজ্জামান কামি ও অন্যান্য নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “আমরা সবাই মিলে ধানের শীষ প্রার্থীর পক্ষে গণসংযোগ চালাচ্ছি। আশা করি এলাকাবাসী আমাদের প্রচেষ্টাকে সাড়া দিয়ে সমর্থন জানাবেন।