কুষ্টিয়া পৌর যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচারণা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচারণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর যুবদলের উদ্যোগে কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা চালানো হয়েছে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার কোর্ট স্টেশন থেকে, কাটাইখানা মোড়, কলেজ মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব জিল্লুর রহমান জনি, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন এর নেতৃত্বে এ সময় যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন

এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণাকালে বক্তারা বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, যুব সমাজই পরিবর্তনের মূল শক্তি, আর সেই শক্তিকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হবে। এই কুষ্টিয়ার উন্নয়নে জাকির হোসেন সরকারের বিকল্প নেই। তাই আমাদের সকল নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি ভোটারের কাছে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।  প্রচারণা কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।